দাউদকান্দি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর ভুলিরপাড় গ্রামের ব্যাবসায়ী শাহজাহান সরকারের ছোট সন্তান সালাউদ্দিন সরকার আর নেই…..(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৫ আগস্ট (সোমবার) দুপুর ২.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর অকাল মৃত্যুতে দাউদকান্দি উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে দাউদকান্দি মেঘনার উন্নয়নের রূপকার মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সালাউদ্দিন সরকার সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি তারিকুল ইসলাম (নয়ন) । নয়ন তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে তারঁ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দাউদকান্দি মডেল পৌর সভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জনাবা নুরুন নাহার খন্দকার এবং দাউদকান্দি উপজেলা প্রেসক্লাব ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম























