০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের কিছুক্ষন পরেই নবদম্পতির মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা হারলে ও রিয়ান মর্গানের প্রেম ছিল স্কুলজীবন থেকে। বড় হওয়ার পরেও ছোটবেলার সেই প্রেম আরও পূর্ণতা পেয়েছিল। দু’জনেই ঘর বাঁধার স্বপ্ন থেকেই বিয়ের পিড়িতে বসেন। রিয়ানের সঙ্গে হারলের বিয়ে ছিল ২৩ আগস্ট। কোর্টরুমে বিয়ের সময় বেশ উচ্ছ্বসিত ছিল এই দম্পতি।বিয়ের পর তারা দাম্পত্য জীবন কাটালেন মাত্র কয়েক মিনিট। এরপরেই শেষ হয়ে গেল সব।

তখন কে জানত যে, তাদের এই উচ্ছ্বাসের স্থায়ীত্ব মাত্র অল্প কিছুক্ষণ?

বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন রিয়ান। কিন্তু আচমকাই হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পর একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে নবদম্পতির গাড়িটি। সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান বর-বধূ। জীবন শুরু হওয়ার আগেই নিভে গেল। বিয়ের পোশাকেই না ফেরার দেশে পাড়ি জমালেন সদ্য বিবাহিত রিয়ান ও হারলে।

রিয়ানের মা ও বোন ছিলেন নবদম্পতির গাড়ির ঠিক পেছনে। নিজের ছেলে ও বৌয়ের মৃত্যু চোখের সামনে দেখে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন রিয়ানের মা। তিনি বলেন, আমার চোখের সামনে বাচ্চা দু’টো মারা গেল। আমি বসে বসে দেখলাম। সারা জীবনে আমি এ দৃশ্য ভুলতে পারব না। হারলে ও রিয়ানের আত্মীয়রাও তাদের মৃত্যুর খবরে দেখে কান্নায় ভেঙে পড়েন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বিয়ের কিছুক্ষন পরেই নবদম্পতির মৃত্যু

প্রকাশিত : ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯