০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেঘনায় নৌকা ডুবি নিখোঁজ ২

চাঁদপুরে মেঘনা নদীতে নৌকা ডুবে ২ যুবক নিখোঁজ হয়েছেন। তার আগে সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় মেঘনা নদীতে ৯ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ৭ জনকে উদ্ধার করা হলেও ২৬ আগস্ট (সোমবার) দুপুর পর্যন্ত অন্য দু’জনের খোঁজ মেলেনি।২৫ আগস্ট (রোববার) রাতে তাদের খোঁজে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা গেছে স্বজনদের।

নিখোঁজরা হলেন – জেলার সদর উপজেলার দক্ষিণ বালিয়া ইউনিয়নের বাখরপুর এলাকার মহসিন (২৬) ও খোকন (২৫)। তারা দু’জনই ঢাকায় চাকরি করেন।

নিখোঁজ খোকনের ভাই শাহ আলম ও মহসিনের ভাই মো. শুক্কুর বলেন, ২৫ আগস্ট ( রোববার) বিকেলে সদর উপজেলার আখনেরহাট থেকে নৌকা নিয়ে ঘুরতে বের হয় তারা। সন্ধ্যার দিকে নৌকাটি পুরাণবাজার দুধঘাট এলাকায় আসার পর নদীর স্রোতে পড়ে উল্টে যায়। এ সময় নদীতে ভাসতে থাকা ৭ জনকে একটি ট্রলার এসে উদ্ধার করে। কিন্তু পানিতে তলিয়ে যান মহসিন ও খোকন। ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি।

চাঁদপুর নৌপুলিশের এসপি মোশারফ হোসেন বলেন, ৯ বন্ধু মিলে নৌকা ভ্রমণে বের হলে পুরাণবাজার মেঘনা নদীতে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার দুই মাঝি ও তাদের ৭ বন্ধু উদ্ধার হলেও দুই জন এখনো নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নদীতে অভিযান চালাচ্ছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মেঘনায় নৌকা ডুবি নিখোঁজ ২

প্রকাশিত : ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯