০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মেসি-সুয়ারেজ গ্রিজম্যানের জাদু দেখলেন

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ গ্যালারিতে বসে অ্যান্তোয়েন গ্রিজম্যানের ফুটবল যাদু দেখলেন। মেসি-সুয়ারেজ ছাড়াই বড় জয় পেল বার্সেলোনা। ন্যু-ক্যাম্পে লা লিগার ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসি ফিট না থাকায় গ্যালারিতে বসে খেলা দেখেছেন। এসময়ে পরিবারের সবাই পাশে ছিলেন। সুয়ারেজও বাচ্চাকে সাথে নিয়ে গ্যালারিতে আসেন। অ্যান্তোয়েন গ্রিজম্যান বার্সেলোনার হয়ে প্রথম গোল করার স্বাদ পেলেন। মৌসুমের দ্বিতীয় ম্যাচে ৫-২ গোলে জয় পেল কাতালান ক্লাব বার্সেলোনা।

বার্সেলোনার চলতি মৌসুমের শুরুটা ভাল হয়নি। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যায় তারা ১-০ গোলে। মেসি লা লিগা মৌসুমের প্রথম ২ ম্যাচে খেলতে পারলেন না।

বার্সা বেটিসের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে। ১৫ মিনিটে নাবিল ফেকির বেটিসকে গোল এনে দেন। এরপর গ্রিজম্যান গোলটি শোধ করে দেন ৪১ মিনিটে। বার্সেলোনার জার্সি গায়ে এটা তার প্রথম গোল। ৫০ মিনিটে আবারো গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন বিশ্বকাপজয়ী গ্রিজম্যান।

বার্সেলোনা লিডে ফেরার পর ছন্দে উঠে যায় পুরো দল। ছোট ছোট পাসে নাকাল হয় বেটিস। বার্সেলোনার হয়ে এরপর গোল করেন পেরেজ, আলবা ও ভিডাল।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মেসি-সুয়ারেজ গ্রিজম্যানের জাদু দেখলেন

প্রকাশিত : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯