জামালপুরের ওএসডি হওয়া ডিসির সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সোমবার (২৬ আগস্ট) থেকে অফিস শুরু করেছেন। তার অফিসে আগমন উপলক্ষে ডিসি অফিসের বাইরে ভিড় করছেন সংবাদকর্মী ও উৎসুক জনতা।
ভিডিও ফাঁসের পর থেকে আহমেদ কবীর এবং সাধনা কারোরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৫ আগস্ট গতকাল (রোববার) সাধনার কর্মক্ষেত্রে যোগদানের কথা থাকলেও তিনি অফিসে যাননি। সাংবাদিকরা তার মায়ের সঙ্গে যোগাযোগ করলে তার মা জানিয়েছিলেন, সাধনা বেড়াতে গেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিব কুমার সাহা বলেছিলেন, তিনি অফিসে অনুপস্থিত। কোনো ছুটির আবেদনও করেননি।
পরে শহরের শেখেরভিটায় তার ভাড়াটিয়া বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। বাড়ির মালিক বলেন, শুকনগরীতে একবার নদী ভাঙার পর তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতো। পরে একটা বাড়িও করেছে। তিনি প্রায় তিন বছর ধরে মা-বাবা এবং ছেলেকে নিয়ে আমার বাড়িতে ভাড়া থাকেন।
আমি যতদূর জানি, এক বছর আগে ডিসি অফিসের পিয়ন পদে তার চাকরি হয়েছে। আমি তাকে সবসময় ভালো হিসেবেই দেখেছি। কখনো তার খারাপ কিছু আমার চোখে পড়েনি।
সাধনার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে গিয়েও তার খোঁজ মেলেনি। তার পরিবারের লোকজন জানান, তিনি তার খালার বাড়িতে আছেন। তার মনের অবস্থা ভালো নেই।
এদিকে আজ সোমবার অনেকটা চুপিসারে অফিসে আসেন সাধনা। জামালপুর ডিসি অফিস সূত্রে জানা গেছে, সাধনাকে নানারকম প্রশ্ন করা হচ্ছে। তবে কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছেন না তিনি। সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলছেন, সম্প্রতি ফাঁস হওয়া ভিডিও নিয়ে তিনি কোনো কথা বলবেন না।
প্রসঙ্গত, ‘খন্দকার সোহেল আহমেদ’ নামের একটি আইডি থেকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে সাধনার আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। এ ঘটনার জের ধরে ডিসি আহমেদ কবীরকে ইতিমধ্যেই ওএসডি করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ




















