নগ্ন শরীরে নারীদের গর্বিত থাকার বার্তা দিলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সব থেকে বড় তারকা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সারাহ টেইলর। সম্প্রতি তোলা তার ছবি নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই। কারণ তিনি নগ্ন হয়ে তার ইনস্টাগ্রাম পেজে ছবি পোস্ট করেছেন।
জানা গেছে, এক সপ্তাহে দুইবার ইনস্টাগ্রামে দুটি নগ্ন ছবি পোস্ট করেছেন সারাহ টেইলর। এখন সেই ছবিগুলো নিয়ে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে চলছে সমালোচনা।

তবে এই নগ্ন ছবি পোস্টের পেছনে মূলত ইংল্যান্ডে নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি ম্যাগাজিনের জন্যই তিনি এ পোজ দিয়েছিলেন বলে জানা গেছে। আরো জানা গেছে, এর মাধ্যমে তিনি নিজেদের শরীর নিয়ে নারীদের গর্বিত থাকার বার্তা দিতে চেয়েছিলেন।
পরে এ ব্যাপারে ক্রিকেটার সারাহ টেইলর জানান, শুরুতে নগ্ন ছবি তোলার জন্য অনেকটা অস্বস্তি বোধ করছিলেন। পরে যখন তাকে বোঝানো হলো, নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করার বিষয়ে। তখনই তিনি এমন ছবির জন্য পোজ দিতে রাজি হন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























