আজ শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২৭ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।
জানা গেছে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
এর আগে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। তাই ওয়ানডে সিরিজের ব্যার্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অপরদিকে ওয়ানডে সিরিজের জয়ের ধারা অব্যাহত রাখতে চায় লঙ্কানরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সফর শেষে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে লঙ্কানরা।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























