০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ইউরোপের বর্ষসেরা ফুটবলার ফন ডাইক

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উয়েফা মেনস প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন লিভারপুল ও নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। প্রথম কোনো রক্ষণভাগের ফুটবলার হিসেবেও এই পুরস্কার জিতে  কীর্তি গড়লেন গড়েছেন।

মোনাকোতে ২৯ আগস্ট গতকাল (বৃহস্পতিবার) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ২০১৮-১৯ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ফন ডাইকের। ইংলিশ ক্লাব লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ডাচ তারকা। এছাড়া জাতীয় দল নেদারল্যান্ডসকে নিয়ে গেছেন ইউরোপা ন্যাশন্স লিগের ফাইনালে।

এর আগে ফন ডাইক ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।

এদিকে উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ইংল্যান্ড ও লিওনের লুসি ব্রোঞ্জ। বর্ষসেরা ফরোয়ার্ড হয়েছেন লিওনেল মেসি। বর্ষসেরা গোলরক্ষক লিভারপুলের আলিসন বেকার। সেরা ডিফেন্ডার হয়েছেন সেই ফন ডাইক। আর মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন নেদারল্যান্ডস ও আয়াক্স থেকে বার্সেলোনায় পাড়ি দেওয়া ফ্রেঙ্কি ডি ইয়ং।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ইউরোপের বর্ষসেরা ফুটবলার ফন ডাইক

প্রকাশিত : ১১:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯