আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। দলে জায়াগ পেয়েছেন তাসকিন আহমেদ।
আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রি-দেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আজ শুক্রবার সকালে ঢাকা পৌঁছার পর বিমানবন্দর থেকেই দুপুরে চট্টগ্রামে যান তারা।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানদের মিশন। এর আগে ১ ও ২ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
সাকিব আল হাসান, সৌম্য সরকার, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মো. মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হুসাইন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

























