০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

যে কারণে বাদ মোস্তাফিজ

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে বাদ পড়েছেন দলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। সব ফরম্যাটের ক্রিকেটে বর্ণিল এই খেলোয়াড়ের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দলে না থাকটা ছিল অবাক করার মতোই। তাই শুক্রবার (৩০ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাটার মাস্টারের দলে না থাকার কৈফিয়ত দিতে হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হন নান্নু। জানান, ইনজুরির কারণে মোস্তাফিজকে দলে নেওয়া হয়নি। কন্ডিশনিং ক্যাম্পের শুরুর দিনগুলো থেকেই নেটে বোলিং করেছেন তিনি। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পে ব্যাক ইনজুরি তাকে আফগান টেস্ট থেকে ছিটকে দিয়েছে।

বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘মোস্তাফিজের হালকা একটু ইনজুরি আছে। প্র্যাকটিসে কন্ডিশনিং ক্যাম্পে ধরা পড়েছিল, গতকাল এটা অ্যাসেস করা হয়েছে। এটার জন্যই যেহেতু একটা টেস্ট ম্যাচ তাই আমরা ঝুঁকি নেইনি’।

সামনে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনা করেও কাটার মাস্টারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। নান্নু বলেন, ‘সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। সাদা বলে ত্রিদেশীয় সিরিজ আছে। এই সবকিছু মিলিয়ে ঝুঁকি না নিয়ে ওকে (মোস্তাফিজ) রেস্ট দেওয়া।’

টেস্টে ম্যাচটির পরেই আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে ফিরবেন মোস্তাফিজ।

টেস্টে দ্য ফিজের স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন আহমে। প্রায় দুই বছর পরে টেস্ট দলে ফিরেছেন এই ডানহাতি পেসার। তাকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ও লঙ্গার ভার্সনে যথেষ্ট ভালো খেলেছে ভারতে। ওর ফিটনেসের যথেষ্ট উন্নতি হয়েছে।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

যে কারণে বাদ মোস্তাফিজ

প্রকাশিত : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯