০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বুমরাহর হ্যাটট্রিকে দিশেহারা উইন্ডিজ

প্রথম ইনিংসে ভারতের দেয়া ৪১৬ রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে ৭ উইকেট হারিয়েছে উইন্ডিজ। বুমরাহ ১৬ রানে দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

সঙ্গে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার রেকর্ড অর্জন করেছেন । এর আগে ভারতের হয়ে টেস্টে হ্যাটট্রিক রয়েছে মাত্র দুজনের। ২০০১ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন স্পিনার হরভজন সিং। আর ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেছেন ইরফান পাঠান।
গতকাল স্যাবাইনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ২৬৪/৫ নিয়ে মাঠে নামে ভারত। দিনের প্রথমেই জেসন হোল্ডারের শিকার হন ঋভষ পান্ত।

তারপর ইশান্ত শর্মা ফিফটি(৫৭) ও হনুমান বিহারীর সেঞ্চুরীর(১১১ ) উপর ভর করে ৪১৬ রানে পৌঁছায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বুমরাহর গতিতে পথ হারিয়ে ফেলে হোল্ডার বাহিনী। দলীয় ৯ রানে উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল ফেরেন বুমরাহর শিকার হয়ে। নিজের চতুর্থ ওভারে ড্যারেন ব্রাভো ,সামারা ব্রুকস ,রোস্টন চেজকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ।

ক্যারিবিয়ানদের দলীয় ২২ রানের মধ্যে হ্যাটট্রিক সহ প্রথম ৫টি উইকেট নেন বুমরাহ। এরপর ষষ্ঠ উইকেটে ৪৫ রান যোগ করেন হেটমেয়ার-হোল্ডার। ৩৪ রানে মোহাম্মদ শামির বলে আউট হন হেটমায়ার।

১৮ রানে করে বুমরাহর ষষ্ঠ শিকার হয়ে ফেরেন অধিনায়ক হোল্ডার। ৮৭ রানে ৭ উইকেট হারানো উইন্ডিজের ফলোঅন এড়াতে আরও প্রয়োজন ১৩০ রান। কর্নওয়াল (৪*) ও জাহমার হ্যামিল্টন (২*) রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেন। দুই ম্যাচের চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বুমরাহর হ্যাটট্রিকে দিশেহারা উইন্ডিজ

প্রকাশিত : ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯