০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে শিষ্যদের পরামর্শ দিচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গো (ফাইল ছবি)আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সাকিব-মুশফিকরা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন এ তথ্য।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাদা পোশাকের লড়াই শুরু হবে ৫ সেপ্টেম্বর। তার আগে তিনটি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ।

চট্টগ্রামের পথে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেসার তাসকিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকদিন পর দলে ফিরে আমি রোমাঞ্চিত। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি।’

একমাত্র টেস্টের আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ফিল্ডিং অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছিলেন এই অফস্পিনার। তাই ঢাকায় শেষ কয়েক দিন অনুশীলন করতে পারেননি। মিরাজ অবশ্য চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সেরে উঠতে আশাবাদী।

আফগানদের হারানোরও আশাবাদও তার কণ্ঠে, ‘দেশের মাটিতে খেলা, তাই টেস্টে বাংলাদেশ এগিয়ে থাকবে। সেরাটা দিতে পারলে অবশ্যই আমরা সাফল্য পাবো। নতুন কোচের অধীনে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ১০/১২ দিন কঠোর পরিশ্রম করেছি। আশা করি, ফল আমাদের পক্ষে আসবে।’

বাংলাদেশ টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল

প্রকাশিত : ০৭:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯