০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সৌদিতে ওমরার কার্যক্রম শুরু

পবিত্র হজের পর আরবি নতুন বছর মহররমে সৌদি আরব ওমরার কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ওমরার উদ্দেশ্যে জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগতদের ফুল দিয়ে বরণ করে নেন দেশটির পাসপোর্ট অধিদফতরের পরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আব্দুল আজিজ।

মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ বলেন, ‘সৌদি আরব নতুন বছরে আগত ওমরা পালনকারীদের গ্রহণ করতে প্রস্তুত। গত মাসে সৌদি আরবের হজ ও ওমরা কর্তৃপক্ষ জানিয়েছে যে, নতুন বছরে তারা ১০ মিলিয়ন তথা ১ কোটি ওমরা ভিসা দেয়ার পরিকল্পনা করছে। এ জন্য তারা অনলাইনে ২৪ ঘণ্টায় ভিসা সুবিধা দেবে। কোনো যাত্রীকে দূতাবাসে যেতে হবে না।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা হচ্ছে তারা বছরে প্রায় ৩ কোটি ভিসা দেবে। এসব হজযাত্রীর সেবা দিতে তারা ব্যবসায়িক সব বাধা দূর করবে।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

সৌদিতে ওমরার কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৮:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯