আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশের মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাসাকাদজার অবসর নিয়ে মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটারে মাসাকাদজার ছবি পোস্ট করেছে।
সেই সঙ্গে ক্যাপশনে লেখে, ‘জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিবেন।
ধন্যবাদ কিংবদন্তি হামি।’ নিজের অবসরের কারণ জানিয়ে মাসাকাদজা বলেন, ‘এমন সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তাই বিশ্বকাপের টি-টোয়েন্টি বাছাইপর্বে অংশ নিতে পারছি না আমরা। এই জন্য আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























