০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

দেশে ফিরেছেন ৮২১৭৮ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে মোট ৮২ হাজার ১৭৮ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন। বুধবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১ ও সৌদি এয়ারলাইন্সের ১২০টিসহ মোট ২৩১টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।

চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরী এখন মদিনা আল-মুনাওয়ারায় অবস্থান করছেন। তিনি মদিনায় অবস্থানরত বাংলাদেশি হাজিদের খোঁজ-খবর নেন এবং তাদের মদিনা হতে নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তনসহ সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

চলতি বছর হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ফিরেছেন ৮২১৭৮ হাজি

প্রকাশিত : ০৮:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯