০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সাকিব ভেলকি, দুই বলে দুই উইকেট

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

প্রথম বলে সাকিবকে চার মেরে শুরু করেছিলেন ইহসানউল্লাহ জানাত। এক বল পরই তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন সাকিব।

অফ স্টাম্প থেকে ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে প্যাডে। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

পরের বলে আরও বড় উইকেট পান সাকিব। বাঁহাতি স্পিনার এবার ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহকে। সাকিবকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।

প্রথম চার বলে ৪ রানেই নেই আফগানিস্তানের ২ উইকেট। ইব্রাহিম জাদরানের সঙ্গে যোগ দিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

সাকিব ভেলকি, দুই বলে দুই উইকেট

প্রকাশিত : ১২:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯