০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কাদেরকে জড়িয়ে ঢুকরে কাঁদতে থাকেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জের বন্দরের তিনটি বিদ্যালয়ের উদ্বোধন করতে এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন শেষে বিদায় দিতে গিয়ে ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

মন্ত্রীর আগমন উপলক্ষে সেলিম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ উপস্থিত হন বন্দরের ত্রিবোনী মিনারবাড়ি এলাকায়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় বন্দর।

স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম ওসমানের ভূয়সী প্রশংসা করেন ওবায়দুল কাদের। একজন মানুষ কীভাব এতো গুণী হতে পারে সেটা নিয়েও বিস্ময় প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে বলব এখানে সেলিম ওসমান বেশ জনপ্রিয়।’

বিকালে বিদায় জানানোর সময় ওবায়দুল কাদেরকে জড়িয়ে ঢুকরে কাঁদতে থাকেন সেলিম ওসমান। এ সময় ওবায়দুল কাদেরও সেলিম ওসমানকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন।

ট্যাগ :
জনপ্রিয়

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০০তম বোর্ড সভা

কাদেরকে জড়িয়ে ঢুকরে কাঁদতে থাকেন সেলিম ওসমান

প্রকাশিত : ১১:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭