০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে জায়গা করে নেওয়া টাইগ্রেসরা ফাইনালে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

সেমিতে সালমা খাতুনের দলটি আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে নিশ্চিত করে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের টিকিট। ফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। স্কটল্যান্ডের ডান্ডিতে ফাইনালে থাই মেয়েদের ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

ফাইনালে ওঠা বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে। স্কটল্যান্ডে বসা বাছাইপর্বের আসরে বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। যেখানে লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ ছিল পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক স্কটল্যান্ড।

আর গ্রুপ ‘বি’ তে ছিল থাইল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। ‘এ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতে জিতে সেমির টিকিট কেটেছে বাংলাদেশ, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ডও জিতেছিল তিন ম্যাচ। সেমিতে আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে ফাইনালে ওঠে থাইল্যান্ড।

শনিবার (৭ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে লাল-সবুজের জার্সিধারীরা তোলে ১৩০ রান। জবাবে, থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ৬০ রান।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন সানজিদা ইসলাম এবং মুর্শিদা খাতুন। ১১তম ওভারের প্রথম বলে মুর্শিদা ৩৪ বলে চারটি চারের সাহায্যে ৩৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার সানজিদা খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস।

৬০ বলে ৬টি চার আর তিনটি ছক্কায় করেন অপরাজিত ৭১ রান। তিন নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা ৮ রান করে বিদায় নেন। শেষ দিকে আর কেউ তেমন রান করতে পারেননি। শায়লা শারমিন ৩, জাহানারা আলম ৩, ফাহিমা খাতুন ০, ফারজানা হক ২* রান করেন।

১৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে থাই মেয়েরা। শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি এবং ফাইনালে ওঠা থাইল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন লেনপ্রাসার্ট। আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত : ১০:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯