১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৬২৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬ হাজার ২৪৭টি মামলা ও ২৪ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ২৬টি গাড়ি ডাম্পিং ও ৯৭৬টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১১১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য চারটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯৪৪টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২০০৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৯৯টি মোটরসাইকেল আটক করা হয়।

সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। শনিবার দিন ও রাতে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৬২৪৭

প্রকাশিত : ০৯:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯