১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তান উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে : ভারত

পাকিস্তান উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি বলেন, ভারতে ঢুকতে পাক অধিকৃত কাশ্মীরে জড়ো হয়েছে ২৩০ জন সন্ত্রাসী।

কয়েকজন এপারে ঢুকতে পেরেছে। কিছু গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। গত শনিবার নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অজিত ডোভাল দাবি করেন, বেশিরভাগ কাশ্মীরিই ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছেন। জম্মু-কাশ্মীরের ১৯৯টি থানা এলাকার মধ্যে কেবলমাত্র ১০টিতে বিধিনিষেধ জারি রয়েছে। অন্যগুলোতে কোনও নিষেধাজ্ঞা নেই। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, কাশ্মীরে সেনাবাহিনীর কাজ হল সন্ত্রাসীদের দমন করা। পুলিশ ও আধাসেনা আইনশৃঙ্খলা দেখে।

সেজন্য সেনার বিরুদ্ধে কাশ্মীরিদের বাড়িতে ঢুকে অত্যাচারের অভিযোগ কোনওভাবেই খাটে না। তিনি বলেন, ‘আমরা সমস্ত নিষেধাজ্ঞাই তুলে দিতে চাই কিন্তু এটা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। যথেষ্ট উত্তেজক ও প্রতিক্রিয়ামূলক পরিস্থিতি রয়েছে সেখানে। যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের দমনে পদক্ষেপ করে যাতে তারা ভারতের মাটিতে অনুপ্রবেশ না করে, যদি পাকিস্তান নিজেদের সূত্র মারফত সন্ত্রাসবাদীদের সংকেত পাঠানো বন্ধ করে দেয়, তবে এই বিধিনিষেধ তুলে নিতে পারি আমরা।’ অজিত ডোভাল অবশ্য কাশ্মীরি নেতাদের মুক্তি দেয়ার সময়সীমা সম্পর্কে কোনও আশ্বাস দিতে পারেননি।

ঠিক কতদিন উপত্যকার রাজনৈতিক নেতাদের আটক করে রাখা হবে তার সঠিক সময়সীমা জানানো যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

পাকিস্তান উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে : ভারত

প্রকাশিত : ১০:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯