০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বৃষ্টিতেও শেষ রক্ষা হলো না টাইগারদের

বৃষ্টিতেও শেষ রক্ষা হয়নি। আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানেই শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশকে। তাই দু’দলের মধ্যে লঙ্গার ভার্সনে প্রথম দেখাতেই টেস্টের নবীনতম প্রতিপক্ষের কাছে হেরে গেলো ১৯ বছরের অভিজ্ঞ বাংলাদেশ।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রানের লক্ষ্য নিয়ে খেলছিল বাংলাদেশ। যে খানে গতকাল রবিবার চার উইকেটে ১৩৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে সাকিব বাহিনী। তাই জয়ের জন্য আজ বাংলাদেশের প্রয়োজন ছিল আরও ২৬২ রানের, অপরদিকে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৪ উইকেটের।

তুলনামূলক সহজ সমীকরণ নিয়ে খেলতে নেমে সোমবার দিনের শুরুতেই বৃষ্টির বাঁধায় পড়ে আফগানরা। বেলা একটায় ম্যাচ শুরুর পরপরই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে বিকেল সোয়া চারটার দিকে ফের খেলা শুরু হয়। ১৫.২ ওভার খেলা হতেই আফগানরা বাংলাদেশের বাকি চার উইকেট তুলে ম্যাচ জিতে নেয়।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃষ্টিতেও শেষ রক্ষা হলো না টাইগারদের

প্রকাশিত : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯