ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভূমি বিষয়ক ৬ লাখ ৫৫ হাজার ২ শ’ ২০টি মামলা অনলাইনে নিষ্পত্তি হয়েছে। বর্তমান সরকারের সময় মোট মামলা হয়েছে ১০ লাখ। মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-নামজারির সক্ষমতা মূল্যায়নে গবেষণালব্ধ ফলাফল বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, সরকারের অল্প সময়ে এক কোটি ৮ লাখ ১৫ হাজার ৯ শ’ ৯৩ জন সুবিধাভোগী ই-নামজারি থেকে সুবিধা পেতে শুরু করেছেন। ৯ লাখ ৯৫ হাজার ৮ শ’ ১৫টি নামজারি আবেদন দাখিল হয়েছে অনলাইনে।
মন্ত্রী বলেন, পহেলা জুলাই থেকে সারা দেশে ই-নামজারি শুরু হয়েছে। তবে তিনটি পার্বত্য জেলা এই কর্মসূচির বাইরে রয়েছে। বর্তমানে ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং ৩ হাজার ৬ শ’ ১৭টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি বাস্তবায়িত হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ শেখ
























