০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

৪৫ কোটি লিটার পানি আসবে মুন্সীগঞ্জ থেকে

মুন্সীগঞ্জের পদ্মা পানি শোধনাগার চালু হলে সেটি থেকে ঢাকায় ৪৫ কোটি লিটার পানি আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করবেন।

মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, ‘পদ্মা পানি শোধনাগার আমাদের জাতির জন্য একটি বড় অর্জন। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর উদ্বোধন করবেন।

এই অর্জন জাতিকে অনেক সুবিধা দিবে। শোধনাগারের কাজ শেষ হলে ঢাকায় ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে।’

সোমবার বেলা ১২টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়ায় পদ্মা পানি শোধনাগারের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করার আগে প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, এই প্রকল্পের কাজে আরো কিছু ডিস্ট্রিবিউশন লাইন এখনো বাকি আছে। এই লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো পানি সরবরাহ করা যাবে না। কিন্তু ডিস্ট্রিবিউশন লাইন সম্পন্ন হলে পুরো পানি সরবরাহ করা যাবে। এখন ৫০ শতাংশ পানি পরীক্ষামূলক যাবে ঢাকায়, শহরের সব জায়গায় সরবরাহ করা হবে।’

তবে দূরে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবারহ করার ক্ষেত্রে বিশুদ্ধতা শতভাগ থাকবে কিনা সে ব্যপারে নিশ্চিত না বলে জানান মন্ত্রী।

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মোঃ কামরুল হাসান, প্রকল্প পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

৪৫ কোটি লিটার পানি আসবে মুন্সীগঞ্জ থেকে

প্রকাশিত : ০৬:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯