০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

প্রতি ঘন্টায় পানি বাড়ছে এক সেন্টিমিটার, নিম্নাঞ্চল প্লাবিত

কুষ্টিয়ার পদ্মা নদীর পানি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুষ্টিয়ার দৌলতপুরসহ বেশ কিছু নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতি ঘন্টায় পানি বাড়ছে এক সেন্টিমিটার করে।

০১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পানি পরিমাপ করার পর দেখা যায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে কুষ্টিয়ার পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। মঙ্গলবার বেলা ১২টায় পানি প্রবাহের মাত্রা ছিলো ১৪ দশমিক ২৭ সেন্টিমিটার।

গত ২৪ ঘণ্টায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার।

এদিকে পদ্মার শাখা গড়াই নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো গড়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়াই নদীর পানি প্রবাহের বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।

০১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় পানি প্রবাহের মাত্রা ছিলো ১২ দশমিক ৩৭ সেন্টিমিটার।

পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারির পর ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।

গড়াই নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে জিকে ঘাট ছাড়াও বড় বাজার এলাকার বেড়িবাঁধের পাশে বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।

অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু জানান, পানি এই মুহূর্তে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রতি ঘন্টায় কখনো ১ সেন্টিমিটার আবার কখনো ২/৩ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিনিয়িত মনিটরিং করছি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

প্রতি ঘন্টায় পানি বাড়ছে এক সেন্টিমিটার, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ০৪:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯