০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লঞ্চঘাটে প্রবেশ ফি ১০ টাকা

ঢাকার সদরঘাটসহ দেশের সব লঞ্চ টার্মিনালের যাত্রী প্রবেশ ফি পুনর্র্নিধারণ করেছে বংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

বিআইডব্লিউটিএ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগে লঞ্চ টার্মিনালে যাত্রী প্রবেশ ফি ছিল জনপ্রতি ৫ টাকা। এরমধ্যে ১ টাকা রাখা হতো যাত্রী কল্যাণ তহবিলে। এ তথ্য জানিয়েছেন ঢাকা নদীবন্দরের যুগ্মপরিচালক আরিফ হোসেন। মঙ্গলবার থেকে লঞ্চ টার্মিনালে প্রবেশ ফির এই নতুন হার কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র সচিব মো. ওয়াকিল নেয়াজ।

তিনি জানিয়েছেন, প্রবেশ ফিয়ের ১০ টাকার মধ্যে যাত্রী কল্যাণ তহবিলে জমা দেয়া হবে দুই টাকা।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

লঞ্চঘাটে প্রবেশ ফি ১০ টাকা

প্রকাশিত : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯