১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা বুধবার (২ অক্টোবর) শুরু হবে। এদিন থেকে দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এই সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে এক অনুষ্ঠানে দেশের ৩৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সবক’টির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, দেশের সম্প্রচার শিল্প এক নয়া অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। স্থানীয় টিভি চ্যানেলগুলো ভাড়া হিসেবে ব্যবহার করবে।

ড. শাহজাহান যোগ করেন, ‘আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৪০ শতাংশ বিক্রি করেছি। আগামী দিনগুলোতে বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আট বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপন ব্যয় উঠে আসবে বলে আমরা আশা করছি।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা বিক্রি করে মাসে ৭ কোটি টাকা আয় করবো বলে ধারনা করছি।

স্থানীয় টিভি চ্যানেলগুলো প্রতি মাসে গড়ে ৪ হাজার মাকির্ন ডলারের বিনিময়ে মেগা হাটর্জ ফ্রিক্যুয়েন্সিতে অপস্টার-৭ এবং এশিয়াস্যাট স্যাটেলাইট থেকে ফীড রিসিভ করবে।

এর আগে গত ১৯ মে বিসিএসসিএল ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। এই টিভি চ্যানেলগুলো হচ্ছে, সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভি।

পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বিটিভির চারটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে ইতোমধ্যেই অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে।

এ বিষয়ে বিসিএসসিএল কর্মকর্তারা জানান, ইতোমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

দেশের সকল টিভি চ্যানেল তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে।

এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্র্যান্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।

টেলিভিশন চ্যানেল ওনার্স এসোসিয়েশনের (অ্যাটকো) একটি প্রতিনিধি দল গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে জানান, আগামী ২ অক্টোবর বিএস-১ এর মাধ্যমে সকল বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার শুরু করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি টিভি চ্যানেল মালিকদের খরচ কমিয়ে আনতে আর্থ ষ্টেশন স্থাপনের পরিবর্তে এর গ্রাউন্ড ষ্টেশনের সঙ্গে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে বিসিএসসিএল সকল টিভি চ্যানেলকে সংযুক্ত করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ভোটগ্রহণের সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল 

আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯