০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ৪১০টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

হাওর বেস্টিত জেলা সুনামগঞ্জে এবার ৪১০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৩৮৯টি সার্বজনীন এবং ২১টি পারিবারিক।

গত বছর জেলায় ৩৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গতবারের চেয়ে এবার জেলায় পূজামণ্ডপ বেড়েছে ২৪টি।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়- জেলা সদরে ৪৫, বিশ্বম্ভরপুরে ২৯, তাহিরপুরে ২৯, দক্ষিণ সুনামগঞ্জে ২২, দোয়ারাবাজারে ১৮, জামালগঞ্জে ৪৭, দিরাইয়ে ৫৭, শাল্লায় ৩২, জগন্নাথপুরে ৩৯, মধ্যনগরে ৩১ ও ধর্মপাশায় ১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব পাহারাদার, স্বেচ্ছাসেবক, বিদ্যুতের লোডশেডিং হলে জেনারেটরের ব্যবস্থা, পুরুষ ও নারীদের পূজামণ্ডপে প্রবেশের পৃথক রাস্তা, ধর্মীয় গান বাজানো, রাত ১২ টার পর গানবাজনা বন্ধ, আজান ও নামাজের সময় গানবাজনা বন্ধসহ নানান নির্দেশনা দেয়া হয়েছে জেলা পুজা কমিটির পক্ষ থেকে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায় বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। সব সময় টহল পুলিশের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও প্রত্যেক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। এছাড়াও পূজার সময় জেলা এবং সদর পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে মনিটরিং সেল খোলা হবে। এছাড়া অন্য সকল উপজেলা ও থানায় মনিটরিং সেল থাকবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

সুনামগঞ্জে ৪১০টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

প্রকাশিত : ০৫:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯