০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সাভারে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

সাভারের পৃথক ঘটনায় এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের ভরারী ও আশুলিয়ার শিমুলিয়ার ঋষিপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে সাভারের ভরারী মুকুট পাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে গৃহবধু অমিতা মণ্ডলের (২৫) আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী স্বপন মন্ডল পলাতক রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানিয়েছেন, কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে মানিকগঞ্জ থেকে নিখোঁজের ২২ দিন পর আশুলিয়ায় মাটি চাপা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, বরিশাল জেলার প্রশান্ত বিশ্বাসের স্ত্রী দীপা ও আশুলিয়ার ঋষিপাড়া এলাকার কালুর ছেলে সঞ্জিত সরকার।

নিহত আফজাল মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ঝিলপাড়া গ্রামের রহিম শেখের ছেলে। সে ঘিওর এলাকার একটি রাইচ মিলে কাজ করতো।

পুলিশ জানায়, গত ২২ দিন আগে আফজাল নিখোঁজ হয়। পরে রাইচে মিলের মালিক আলম বাদী হয়ে ১৮ নভেম্বর থানায় একটি নিখোঁজের ডায়রী করেন। এঘটনায় দুজনকে আটক করা হলে তাদের জিজ্ঞাসাবাদের আজ সকালে পুলিশ আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়ায় সঞ্জিতের ঘরের মেঝের নিচে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

সাভারে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭