০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বের কাছে দৃষ্টান্ত’

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের কাছে দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ভারতের প্রধানমন্ত্রীও বলেন, ‘দু’দেশের সম্পর্ক বিশ্বে সম্প্রতির অনন্য নজির হয়ে থাকবে।’ গত এক বছরে দু’দেশের মধ্যে ১২টি প্রকল্প চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উভয় দেশের নাগরিকদের ভালো রাখা আমাদের লক্ষ্য।’

এর আগে হায়দরাবাদ হাউসে শেখ হাসিনা পৌঁছালে প্রধান ফটকে তাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। এরপর একান্তে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে দুদেশের মধ্যে একটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে আমন্ত্রণের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, “বিগত এক দশকে আমাদের উভয় দেশের মধ্যে বিভিন্ন প্রথাগত সহযোগিতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন ও অপ্রচলিত খাত যেমন ব্লু ইকোনমি ও মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইডথ রপ্তানি ও সাইবার সিকিউরিটি ইত্যাদি খাতে উভয় দেশ সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে।

তিনি বলেন, ‘এসব বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্ববাসীর সামনে সু-প্রতিবেশীসুলভ সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ থেকে ভারতে এলপিজি রপ্তানির সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এর ফলে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জ্বালানি চাহিদা পূরণ সহজ হবে বলে আশা করছি।

তিনি বলেন, ভারত সরকারের আর্থিক অনুদানে বাংলাদেশে নির্মিত রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ ভবন ছাত্রাবাসের শুভ উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। রামকৃষ্ণ মিশন বাংলাদেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। প্রতি বছর অনেক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানের সহায়তায় তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ভারত সরকারের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত চারতলা বিবেকানন্দ ভবন ছাত্রাবাস শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে সহায়তা ও শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে বলে আশা করছি।

প্রধানমন্ত্রী বলেন, খুলনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে স্থাপিত বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট উদ্বোধন করা হলো। এতে স্থাপিত বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ওই অঞ্চলের ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানকে নানা ধরনের সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে। এছাড়া, এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনশ’র বেশি লোকের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এদিকে এ বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বের কাছে দৃষ্টান্ত’

প্রকাশিত : ০৪:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯