১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সাংবাদিক মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শোক জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মনোয়ারা মনু রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রোববার রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আজ বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর জানাজা হবে। এরপর তাকে তার সংগঠন কচিকাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে।

সেখান থেকে প্রেসক্লাবে শ্রদ্ধা জানানোর পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৭৪ সালে দিল মনোয়ারা মনু সাংবাদিকতায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মনোয়ারা মনু জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

সাংবাদিক মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রকাশিত : ১২:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯