০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রথম হিজরা ভাইস চেয়ারম্যান পিংকি

তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্প্রদায় থেকে বাংলাদেশের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলেন পিংকি খাতুন। গতকাল সোমবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পিংকি ৭৪১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

পিংকি খাতুনের সঙ্গে রুবিনা খাতুন ও নাসিমা ইসলাম নামে আরও দুই নারী কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। পিংকি ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা খাতুন পান ১২ হাজার ১৩৯ ভোট।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

পিংকি খাতুন জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন।

পিংকি খাতুন দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খালাসের সময় অপারেশনাল দুর্ঘটনা, হতাহতের ঘটনা নেই

প্রথম হিজরা ভাইস চেয়ারম্যান পিংকি

প্রকাশিত : ০২:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯