০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সাকিব খেলবেন কিনা জানেন না প্রধান নির্বাচক

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হয়েছে গত ১০ অক্টোবর। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। এনসিএলে জাতীয় দলের ক্রিকেটারদের সর্বোচ্চ অংশগ্রহণ চাইছে বিসিবি। মুশফিক-রিয়াদরা খেলা শুরু করলেও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার কারণে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে ১৩ তারিখ ফাইনাল শেষ হলেও সাকিব জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন কিনা জানে না ক্রিকেট বোর্ড। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাকিবের খেলা নিয়ে এক প্রশ্নে জানান, এই নিয়ে কিছু জানা নেই।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগে সাকিবের খেলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে নান্নু বলেন, ‘এখন পর্যন্ত কোনো আপডেট নেই।’

সিপিএল খেলার জন্য সাকিবের বোর্ড থেকে দেওয়া অনাপত্তিপত্র শেষ হয়েছে গত শুক্রবার। তার দল বার্বাডোস ট্রাইডেন্টস ফাইনালে ওঠায় তাকে আরও দুইদিন বাড়াতে হয়েছিল। এ জন্য ফোন করে বোর্ড থেকে আরও দুদিন বেশি থাকার বিষয়ে অনুমতি নিয়েছিলেন তিনি। আজকের মধ্যে সাকিবের দেশে পোঁছানোর কথা বলে জানিয়েছিলেন আকরাম খান। কিন্তু এখনো ফেরেননি সাকিব।

তবে এসেই এনসিএল খেলতে নেমে যাবেন না সাকিব-এ কথা জানিয়ে আকরাম খান বলেছিলেন, বিশ্রামের ব্যাপার আছে, এ ছাড়া ২৫ তারিখ থেকে শুরু হবে ভারত সফরের ক্যাম্পটি।

তিনি আরও বলেন, ‘তারও বিশ্রামের ব্যাপার আছে। সে গত জিম্বাবুয়ে-আফগানিস্তানের সঙ্গে খেলার পরপরই ওখানে গিয়েছে।’

জাতীয় দলের যারা টেস্ট ও টি-টোয়েন্টি খেলবেন তাদেরকে জাতীয় লিগের দুটি ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বোর্ড। তবে সাকিবের বিষয়টি নির্ভর করছে কোচের ওপর।

সাকিবের এনসিএলে খেলার বিষয়ে আকরাম খান বলেন, ‘এটা পুরোটা কোচের ওপর নির্ভর করছে। কোচের পরিকল্পনাই আমরা অনুসরণ করছি এবং যারা দুই ফরম্যাটে খেলবে টি-টোয়েন্টি ও টেস্ট ওদের জন্য দুইটা ম্যাচ (জাতীয় লিগ) অনুমোদন দিয়েছে। কোচ যেটা বলে সেটা কোচের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

সাকিব খেলবেন কিনা জানেন না প্রধান নির্বাচক

প্রকাশিত : ০৭:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯