০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আজ

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হতে পারে। বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে।

তথ্যমতে, ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। তা যে কোন সময় প্রকাশ করা হতে পারে।

ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়া গেলে আজ বৃহস্পতিবারই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তা না হলে আগামী সপ্তাহের শুরুতে ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর নভেম্বর মাসে ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা নেয়া শুরু করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

১৫তম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আজ

প্রকাশিত : ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯