১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এবারও জন্মদিনের সকালটা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন সময়ের আলোচিত নায়িকা পরীমণি । আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন। বরাবরের মতো এবারও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছেন তিনি। সেখানে বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে, বরাবরের মতো এখানেও একটু ভিন্নতা রাখছেন অভিনেত্রী।

গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করেছিলেন কালো-সোনালি রংয়ের পোশাকের ওপর। এ বছর তিনি অনুরোধ জানিয়েছেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রংয়ের পোশাকের ওপর। এ ছাড়া নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন।

এদিকে, গত কয়েক বছরের ন্যায় এবারও জন্মদিনের সকালটা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ করবেন। তাদের নিয়ে কেক কাটবেন, বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করবেন অর্থাৎ তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন। জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে এভাবেই নিজের প্রত্যাশা ব্যক্ত করেন পরীমণি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

এবারও জন্মদিনের সকালটা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ

প্রকাশিত : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯