০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘মোদি হিটলার আই জাস্ট হু’

নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা। সম্প্রতি এক টুইটে এ ঘোষণা দেন পাক এ গায়িকা। তিনি মোদিকে হিটলার বলেও আক্রমণ করেন। এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার বলা হয়, নিজের পোশাকের ওপর ভারি বিস্ফোরক লাগিয়ে টুইটারে আত্মঘাতী হামলাকারীর স্টাইলে পোজ দিয়ে পিরজাদা ছবির ক্যাপশনে লেখেন ‘মোদি হিটলার আই জাস্ট হু’। তার ওই ছবির ক্যাপশনেই এটা পরিষ্কার যে, তিনি মোদির ওপরে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছেন।

টুইটে নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন পিরজাদা। পপ গায়িকা রাবি পিরজাদার এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে তার টুইট শেয়ারও করেছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন।

এর আগে ৩৭০ ধারা বিলোপের পর একটি টুইট করেছিলেন পিরজাদা। সেই টুইটের ভিডিওতে অনেক সাপ ও কুমিরের সঙ্গে দেখা যায় পিরজাদাকে। ভিডিওতে পিরজাদা মোদির গায়ে সাপগুলো ছেড়ে দিয়ে রীতিমতো খুনের হুমকি দিয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

‘মোদি হিটলার আই জাস্ট হু’

প্রকাশিত : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯