০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

সাবিলার বিয়ে আজ, ২৭ অক্টোবর বউ ভাত

হবু বরের সঙ্গে সাবিলা

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে আজ। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে তার হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এদিন হলুদ শাড়িতে অপরূপা সাজে দেখা দেন তিনি। আজ শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সাবিলা ও নেহালের পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে শুক্রবার (২৫ অক্টোবর)। ২৭ অক্টোবর হবে বউ ভাত।

সাবিলা নূরের হবু বর নেহাল সুনন্দ তাহের চাঁদপুরের সন্তান, থাকেন ঢাকায়। তিনি পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে নেহালের সঙ্গে সাবিলার পরিচয় হয়।

সাবিলা নূর বলেন, আমার কঠিন সময়ে নেহাল আমার পাশে ছিল বন্ধু হিসেবে। জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি ভাবতেই অন্যরকম লাগছে। মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

সাবিলার বিয়ে আজ, ২৭ অক্টোবর বউ ভাত

প্রকাশিত : ১২:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯