১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসছে : মিশা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে সভাপতি পদে চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে লড়ছেন মিশা সওদাগর। আজ শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচনে এরইমধ্যে নিজের ভোট দিয়েছেন তিনি।

পরে ভোটের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ।’

মিশা আরও বলেন, ‘বৃষ্টির কারণে যদিও সকালে একটু ভোটারের সংখ্যা কম ছিল, কিন্তু এখন একে একে সবাই ভোটকেন্দ্রে আসছে। নির্বাচন ঘিরে এফডিসিতে শিল্পীদের মিলনমেলা। আশা করি, ভোটাররা আমাদের বিজয়ী করবে।’

সকাল ৯টা থেকে শিল্পী সমিতির ভোটাররা তাদের ভোট দেওয়া শুরু করেছেন। বেলা যত গড়াচ্ছে তারকা ভোটারদের উপস্থিতি তত বাড়ছে। সকাল থেকেই তারা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এর আগে ভোট শুরু হওয়ার পর প্রথমেই ভোট দেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর ভোট দেন চিত্রনায়িকা মৌসুমী। এই নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এফডিসির ভেতরে ও বাইরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, এবারের নির্বাচনে পূর্ণ প্যানেল রয়েছে একটি। তা হচ্ছে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের পদে কয়েকজন স্বতন্ত্রভাবে লড়ছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

‘খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসছে : মিশা

প্রকাশিত : ১২:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯