১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘জোর’ করে হিরো আলমকে এফডিসিতে ঢোকালো নিরাপত্তাকর্মীরা

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনা চলছে বিএফডিসিতে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে সেখানে। তবে এসব নিরাপত্তা বলয় ভেদ করে এফডিসিতে ঢুকলেন হিরো আলম।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মোটরসাইকেলে করে হিরো আলম এফডিসিতে প্রবেশ করেন।

এফডিসিতে প্রবেশ করার সময় গেটের থাকা নিরাপত্তাকর্মীরা তার পরিচয় জানতে চান এবং সে সময় তিনি মাথায় থাকা হেলমেটটি খুলে ফেলেন। আর ঠিক ওই মুহূর্তে সেখানে থাকা উপস্থিত ভক্ত-দর্শকরা তাকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন।

হেলমেট খোলার পর নিরাপত্তাকর্মীরা চিনে ফেলেন যে তিনি হিরো আলম। এফডিসির মূল ফটকে হিরো আলমকে ঘিরে লাগা জটলা কাটাতে নিরাপত্তাকর্মীরা তাকে জোর করেই এফডিসির ভেতর ঢুকিয়ে দেন।

হিরো আলম বলেন, ‘আমি ভোটার না, দেখতে এসেছি নির্বাচন উৎসব।’

ভেতরে ঢুকতে নিরাপত্তা কর্মীরা হিরো আলমের কাছে কার্ড দেখতে চেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘ভক্তরা আমাকে ঘিরে যেভাবে জটলা তৈরি করেছে এবং পুলিশ সদস্যরাও জানে আমি অভিনেতা তাই শিল্পী পরিচয়টুকু আর দিতে হয়নি আমাকে।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

‘জোর’ করে হিরো আলমকে এফডিসিতে ঢোকালো নিরাপত্তাকর্মীরা

প্রকাশিত : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯