১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুষ্ঠু নির্বাচন হয়েছে : অনন্ত

শিল্পী সমিতির নির্বাচনে মিলন মেলায় পরিণত হয় বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি বলেছেন, ‘আমি চাইব সুষ্ঠু নির্বাচন হয়েছে বা হচ্ছে। সবাই মিলেমিশে আমরা কাজ করব।’

আজ শুক্রবার বিকেলে এফডিসিতে ভোট দিতে এসে এসব কথা বলেন অনন্ত জলিল। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা।

সাংবাদিকদের অনন্ত বলেন, ‘নির্বাচনে আমরা সবাই একসাথে জড়ো হই। সবাইকে পেয়ে ভালো লাগে। সাংবাদিকরাও আসে, সবার সাথে এই দিনটাতে দেখা হয়।’

এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরইমধ্যে সভাপতি পদে চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগর নিজেদের ভোট দিয়েছেন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনও তার ভোট দিয়েছেন।

জানা গেছে, সকাল ৯টা থেকে শিল্পী সমিতির ভোটাররা তাদের ভোট দেওয়া শুরু করেছেন। বেলা যত গড়াচ্ছে তারকা ভোটারদের উপস্থিতি তত বাড়ছে। সকাল থেকেই তারা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এফডিসির ভেতরে ও বাইরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

সুষ্ঠু নির্বাচন হয়েছে : অনন্ত

প্রকাশিত : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯