বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে শান্তিপূর্ণভবে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৩৮৬টি। তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডের প্রধান শামছুল আলম। তিনি বলেন, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদের ভোটার সংখ্যা ছিল ৪৪৯। এখান থেকে ভোট পড়েছে ৩৮৬টি।
প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন শান্তিপূর্ণভাবে সবাইকে ভোটে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বলে, সবার প্রতি ভালোবাস। সবার অংশ গ্রহণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছি আমরা।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























