বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান। গতকাল শুক্রবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটারসংখ্যা ছিল মোট ৪৪৯।
মিশা ও জায়েদ ভোট পেয়েছেন যথাক্রমে ২২৭টি ও ২৮৪টি। সভাপতি পদে মৌসুমী ১২৫টি ভোট পেয়েছেন।
তবে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আলেকজান্ডার বো। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৩৭। কার্যকরী সদস্যপদে নির্বাচন করেছেন এ অভিনেতা।
চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি পদে জয় পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা যথাক্রমে ৩১১ ও ২৯৩।
এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব
সভাপতি: মিশা সওদাগর।
সাধারণ সম্পাদক: জায়েদ খান।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন: ডিপজল ও রুবেল।
সহসাধারণ সম্পাদক: আরমান।
সাংগঠনিক সম্পাদক: সুব্রত।
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: ইমন।
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন।
কোষাধ্যক্ষ: ফরহাদ।
কার্যনির্বাহী পরিষদের সদস্য: অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ ও মারুফ আকিব।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























