০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন অঞ্জনা

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • 212

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল প্রকাশ হয়। এতে নারীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে বিজয়ী হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। তিনি পেয়েছেন ৩২৪ ভোট। এজন্য শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অঞ্জনা।

তিনি আজ দুপুরে বিজনেস বাংলাদেশকে বলেন, নারী প্রার্থীদের মধ্যে আমিই সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছি এজন্য শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব প্রার্থীদের মধ্যে তৃতীয় হয়েছি। আমাদের বিগত দিনের কাজের মূল্যায়ন করে শিল্পীরা আমাদের আবার বিজয়ী করেছেন। আমরা এই শিল্পীদের নিয়ে আরো এগিয়ে যাবো।

নারী প্রার্থীদের মধ্যে অঞ্জনার পরের অবস্থানের রয়েছেন, চিত্রনায়িকা রোজিনা। তিনি পেয়েছেন ৩২০ ভোট, অরুনা বিশ্বাস ৩১৫ , জেসমিন ৩০৯ ভোট।

নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

সভাপতি পদে মিশা সওদাগার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক রুবেল। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩১১ ও ২৯৩।

সহ সম্পাদক পদে ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংকোপাঞ্জা পেয়েছেন ৭১ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ পেয়েছেন ১০৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন পেয়েছেন ১২২ ভোট।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন অঞ্জনা

প্রকাশিত : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯