পিরোজপরের ৭টি উপজেলার মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকালে আশা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় একটি সভাকক্ষে শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুরের ৭টি উপজেলার সুবিধাবঞ্চিত ‘আশা’র সদস্য ছেলে ও মেয়েদের ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন প্রত্যেককে ১১ হাাজার টাকা বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, আশার ইভিপি (অপারেশন) সুমন আহমেদ, ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান প্রমুখ। এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।বক্তারা বলেন, আশার এমন ভালো উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই। মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে সবাই একটু সহযোগিতার হাত বাড়ালেই তাদের ধারা ভালো ফলাফল সম্ভব।




















