০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাকিবকে নিয়ে না বললেন নায়ক শাকিব খান

দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে একজন জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর কারণে ১ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় এই অল রাউন্ডারের উপর।

আগামী এক বছর কোনো ধরণের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেট প্রেমী মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সাকিব ঝড়! যার প্রায় পুরোটা জুড়েই সাকিব! তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান।

সাকিব আল হাসান প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে শাকিব খান বলেন, সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই দুঃসময়ে আমি তার পাশে আছি, আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন।

তিনি আরও বলেন, বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তিনি খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। সবার ভালেবাসায় বিশ্ব-ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়, এমনটাই আশা করি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

সাকিবকে নিয়ে না বললেন নায়ক শাকিব খান

প্রকাশিত : ০৮:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯