০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

অভিভাবক ছাড়া হওয়া যাবে না স্কুল কমিটির সভাপতি

  • ইমরান মাসুদ:
  • প্রকাশিত : ০৯:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • 145

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হতে হলে অবশ্যই তার কোনো সন্তানকে স্কুলের চলমান শিক্ষার্থী হতে হবে। এর বাইরে কোনো ব্যক্তি স্কুলের সভাপতি হতে পারবে না বলে সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।‍

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এমন সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে ‍উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম ও ফেরদৌসী ইসলাম প্রমুখ।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর মূল ভিত্তি। সে কারণে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। আর সুশিক্ষা নিশ্চিত করতে স্কুল পরিচালনা কমিটিকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ওই সব পদক্ষেপ যথাযথ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেছে কমিটি।

বৈঠকে দেশের ৬৪ জেলায় চলমান মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কার্যক্রমের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তদারকির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, জাতীয়করণকৃত স্কুলে ১৮ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান আছে। এ সব শিক্ষককে পদায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলারও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

অভিভাবক ছাড়া হওয়া যাবে না স্কুল কমিটির সভাপতি

প্রকাশিত : ০৯:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯