১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

ইডেন টেস্টে রুনা লায়লার গান!

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য দিবারাত্রির টেস্টটিকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

এ ঐতিহাসিক ম্যাচটিতে এরই মধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সর্বশেষ ভারতীয় ক্রিকেট-প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্টের দুই দলের সদস্যেরা অনেকেই থাকবেন। এছাড়াও চেষ্টা করছেন টেন্ডুলকারকে হাজির করানোর।

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

শুধু কি এসব? কলকাতার গণমাধ্যম জানাচ্ছে প্রথম দিনের খেলা শেষে সংগীতানুষ্ঠান হবে। এতে বাংলাদেশের রুনা লায়লা ও ভারতের শ্রেয়া ঘোষাল গান পরিবেশন করবেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

ইডেন টেস্টে রুনা লায়লার গান!

প্রকাশিত : ১১:২৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯