০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

আজ মৌসুমীর শুভ জন্মদিন

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এক তারকার নাম মৌসুমী। আকাশছোঁয়া সাফল্য সঙ্গে নিয়ে পথ চলছেন অনেকদিন হয়। যেসব নায়ক-নায়িকার হাত ধরে এদেশের চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হয়েছে তাদের একজন মৌসুমী। দীর্ঘ দুই যুগ ধরে চলচ্চিত্রে সমান দর্শকপ্রিয়তা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলেন- অভিনয়, ব্যক্তিত্ব, আচার ব্যবহার, সময় জ্ঞান এবং সর্বোপরি আন্তরিকতা দিয়ে শাবানার পর যে নায়িকা তার নিজের অবস্থানকে উজ্জ্বল করে রেখেছেন দেশীয় চলচ্চিত্রের চৌহদ্দিতে তিনি মৌসুমী।

প্রিয়দর্শিনী এই নায়িকার আজ জন্মদিন। তবে এ দিনটি নিয়ে ব্যাপক কোনো পরিকল্পনা নেই তার। তবে শুভ এই দিনটি পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কাটাতে চান মৌসুমী। তিনি জানান, আজ দিন শুরু করবেন এতিমদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে।

এরপর স্বামী ওমর সানী ও দুই সন্তান ফারদিন, ফাইজা ও কাছের কিছু মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। তিনি বলেন, নানা ঘটনার মধ্য দিয়ে কেটে গেল জীবনের আরো একটি বছর। ক্যারিয়ার আর সংসার নিয়ে এখন সুন্দরভাবে জীবন কাটিয়ে যেতে পারছি- এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই।

মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। এখন পর্যন্ত সমান গতিতে কাজ করে চলেছেন তিনি। ১৯৯৬ সালে ‘গরিবের রানী’ ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান।

তিনি প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন মৌসুমী।

২০০৩ সালের চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ পরিচালনার মাধ্যমে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া একাধিক বার অর্জন করেন ‘বাচসাস পুরস্কার’। সিনেমায় তার বিপরীতে বেশি দেখা গেছে ওমর সানীকে।

সালমান শাহ্ বিপরীতেও তাকে দেখা গেছে। তার কয়েকটি জনপ্রিয় সিনেমা হচ্ছে অন্তরে অন্তরে, দুলাভাই জিন্দাবাদ, খায়রুন সুন্দরী, ময়না মতির সংসার, বাবা আমার বাবা, আম্মাজান, লাট সাহেবের মেয়ে, মোল্লা বাড়ির বউ প্রভৃতি। তার সম্প্রতি নতুন সিনেমা ‘নায়ক’ ও ‘রাত্রির যাত্রী’।

গুণী এই অভিনেত্রীর জন্মদিনে আজকের বিজনেস বাংলাদেশ এর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

আজ মৌসুমীর শুভ জন্মদিন

প্রকাশিত : ১১:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯