০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুমিল্লায় ইয়াবা গাঁজাসহ আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ও গাঁজাসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) আটককৃত তিন নারীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রবিবার রাতে বুড়িচং থানার এসআই রাজিব কর ও এএসআই অহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের কুমিল্লা-বুড়িচং সড়কের মুন্নী কনফেকশনারির সামনে থেকে এক নারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারী মাদক কারবারি হলেন- উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর কামলা বাড়ির ইউসুফ মিয়ার স্ত্রী কুসুম বেগম (৩১)।

অপর দিকে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ একই কায়দায় উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের গক্ষুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

আটককৃত নারী মাদক কারবারিরা হলেন- বরিশাল বিমানবন্দর জেলার হাওলাদার বাড়ি কুলাকানা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী নাজমুন্নাহার আশা (৩৫), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর বিশ্বাস বাড়ি গ্রামের কামাল হোসেন সর্দারের স্ত্রী মুনজা আক্তার (৩২)।

সোমবার দুপুরে বুড়িচং থানা পুলিশ আটক নারী মাদক কারবারিদের কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

কুমিল্লায় ইয়াবা গাঁজাসহ আটক ৩

প্রকাশিত : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯