০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নরসিংদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

নরসিংদীর ঘোড়াশালে পুলিশ পরিচয়ে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি পিটুনিতে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল স্বর্ণপট্টিতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রূপালঙ্কার এবং ১৮ লাখ টাকা লুট করে নেয় বলে দাবি করেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, রাত দেড়টার শীতলক্ষ্যা নদী দিয়ে স্প্রিডবোটে ২০-২৫ জনের একটি ডাকাত দল ঘোড়াশালের স্বর্ণপট্টি হানা দেয়। বাজারের নিরাপত্তারক্ষীদের কাছে পুলিশ পরিচয়ে দিয়ে তাদের বেঁধে ফেলে।

পরে পর পর পাঁচটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতরে থাকা ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রূপালঙ্কার ও ১৮ লাখ টাকা লুট করে নেয়।

এতে বাধা দিতে গেলে দুজনকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দল।

মা শিল্পালয়ের মালিক রিপন চন্দ্র ঘোষ বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে খবর পাই ডাকাতি হয়েছে। এসে দেখি দোকানের সাটার, আলমিরাসহ সব কিছুর তালা ভাঙা।

পলাশ মডেল থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের পাঁচটি দোকান থেকে সব মিলিয়ে ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রূপা ও ১৮ লাখ টাকা লুট হয়েছে। যারা এসেছে, তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়েছে। এখন সব কিছু যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

নরসিংদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

প্রকাশিত : ০৪:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯