১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আনুশকার মতে ভালো নেতা হয়েছেন কোহলি

দেখতে দেখতে ৩১ বসন্ত পার করে ফেললেন বিরাট কোহলি। গতকাল মঙ্গলবার ৩২ বছরে পা দিয়েছেন তিনি। বিশেষ দিনটিতে লাখো কোটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভারতীয় অধিনায়ক।

অধিকাংশই তাকে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা জানিয়েছেন।

তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল- স্ত্রী আনুশকা শর্মার টুইট। বিশেষভাবে সেটি নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। স্বামীর উদ্দেশ্যে টুইটবার্তায় বলিউড সুন্দরী লেখেন- আমার বন্ধু, আমার সত্যিকারের ভালোবাসা।

আশা করব, তুমি সেই আলো খুঁজে পাবে, যা তোমাকে জীবনে রাস্তা দেখাবে। আর প্রতিবার ঠিক কাজটাই করবে।

এর পরে আরও একটি টুইটে আনুশকা লেখেন- তোমার সহমর্মিতা তোমাকে এত ভালো একজন নেতা করে তুলেছে। প্রার্থনা করব, এ গুণ তোমার মধ্যে যেন সবসময় দেখা যায়।

শুভ জন্মদিন, আমার প্রিয়তম।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আনুশকার মতে ভালো নেতা হয়েছেন কোহলি

প্রকাশিত : ১২:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯